সংবাদদাতা, করণদিঘি: আগুনে পুড়ল একটি বাড়ি ও দোকানঘর। শনিবার রাতে ডালখোলা পুরসভার ৮ নং ওয়ার্ডের ঘটনা। সমীর দে’র বাড়ির সামনে ছিল একটি দোকান ঘর। সন্ধ্যায় দোকানে ধূপ ও প্রদীপ জ্বালানো হয়েছিল। বাসিন্দাদের অনুমান, ওই প্রদীপ থেকে আগুন লেগে থাকতে পারে। মুহূর্তের মধ্যে সমীরের দোকান সহ বাড়িতে আগুন লেগে পুড়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আসে। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাউন্সিলার রাকেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।



