Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। শনিবার ক্ষতিগ্রস্ত বিপ্লব মাহাতর হাতে ত্রিফল, জামাকাপড়, শীতবস্ত্র, বাসনপত্র ও খাবার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বিপ্লবের বাড়ি যান বালুরঘাটের জয়েন্ট বিডিও সুশান্ত প্রামাণিক। সভাপতির সঙ্গে ছিলেন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বর্মন, উপপ্রধান কৌশিক চৌধুরী প্রমুখ। বৃহস্পতিবার রাতে বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এক মাইলে বিপ্লবের বাড়িতে আগুন লাগে। আগুনে একটি গোরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। বাড়ির সমস্ত কিছু পুড়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ