Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আগুনে ভস্মীভূত ৪টি বাড়ি 

মঙ্গলবার রাতে মল্লারপুর ও ময়ূরেশ্বরে আগুন লেগে চারটি বাড়ি ভস্মীভূত হল। প্রথমে প্রতিবেশীরা ও পরে সাঁইথিয়া থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য চারটি বাড়ির সর্বস্ব পুড়ে গিয়েছে।

আগুনে ভস্মীভূত ৪টি বাড়ি 
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মঙ্গলবার রাতে মল্লারপুর ও ময়ূরেশ্বরে আগুন লেগে চারটি বাড়ি ভস্মীভূত হল। প্রথমে প্রতিবেশীরা ও পরে সাঁইথিয়া থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য চারটি বাড়ির সর্বস্ব পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে মল্লারপুর থানার গাজিপুর গ্রামে একটি মাটির খড়ের চালার বাড়িতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি বাড়িতে। নিমেষের মধ্যে তিনটি বাড়ি দাউদাউ করে জ্বলতে থাকে। গবাদি পশুকে নিয়ে বেরিয়ে এসে কোনওরকমে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। তাঁরা বালতিতে জল ছিটিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে সাঁইথিয়া থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে নেকবাস সেখ, মোসলেম শেখ ও ইজাহার শেখের খড়ের চালার বাড়ির কোনও সামগ্রীই অবশিষ্ট নেই। তাঁরা জানান, দিনমজুরি করে সংসার চালাই। পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে গিয়েছে। সামনে ঈদ। কী যে করি কিছুই ভেবে পাচ্ছি না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্তদের কেউ গোয়ালঘরে মশা তাড়াতে ধোঁয়া দিয়েছিলেন। সেখান থেকেই কোনওভাবে আগুন লেগে থাকতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ