Bartaman Logo
১০ জুন, ২০২৬

আগামী সপ্তাহে পেশ হবে নয়া আয়কর বিল

আগামী সপ্তাহে পেশ হবে নয়া আয়কর বিল
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ছয় দশকের পুরনো আয়কর আইন বদলে যাবে। নতুন বিল আনছে মোদি সরকার। শুক্রবারই নয়া আয়কর বিলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহেই লোকসভায় তা পেশ হতে পারে বলে শনিবার জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিম্নকক্ষের পর রাজ্যসভায় পেশ হবে এই বিল। এদিন রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টরদের সঙ্গে বাজেট-পরবর্তী রীতিমাফিক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী। সংসদীয় কমিটির সুপারিশের পর ওই বিল ফের মন্ত্রিসভায় যাবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ