Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী কাল নয় জনগোষ্ঠীর ৯ কুমারীকে দুর্গা সাজিয়ে আরাধনা

আগামী কাল নয় জনগোষ্ঠীর ৯ কুমারীকে দুর্গা সাজিয়ে আরাধনা
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: জগদ্ধাত্রী পুজোয় নবমীতে ন’টি জনগোষ্ঠীর নয় কুমারী মেয়েকে দুর্গা সাজিয়ে আরাধনা হবে গাঙ্গুরিয়া সারদা তীর্থম আশ্রমে। বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া গ্রামে রজতজয়ন্তী বর্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জগদ্ধাত্রী মায়ের পুজো হচ্ছে। এবারের আকর্ষণ নয় জনগোষ্ঠীর নয় কুমারি মেয়েকে দেবী রূপে পুজো।
Advertisement
আশ্রমের সম্পাদক স্বামী আত্মপ্রাণানন্দ উজ্জ্বল মহারাজ জানান, আশ্রম প্রতিষ্ঠার শুরু থেকে এখানে জগদ্ধাত্রী পুজো হয়। আগে শুধু নবমী ও দশমীতে পুজো হতো। এবছর রজতজয়ন্তী বর্ষ। তাই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো হচ্ছে। বামনগোলা ব্লকজুড়ে নানা জনগোষ্ঠীর বসবাস। আশ্রম সূত্রে জানা গিয়েছে, লাভলি রায়, যূথিকা হাজরা, সৃজা বিশ্বাস, অঙ্গনা কর্মকার, তৃষা প্রামাণিক, তৃষা রবিদাসের মতো বিভিন্ন সম্প্রদায়ের কুমারী মেয়েদের দুর্গারূপে পুজো করা হবে।  
নয় জনগোষ্ঠীর নয় কুমারী মেয়েকে পুজো দেওয়ার প্রসঙ্গে আশ্রমের সম্পাদকের বক্তব্য, এতে সমাজের প্রতি এটাই বার্তা দেওয়া হবে যে, মানুষে মানুষে কোনও বিভেদ নেই। বৃহস্পতিবার ষষ্ঠীপুজোর দিন প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সম্পর্কিত সংবাদ