Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আক্রমণাত্মক কলম্বিয়া, বিধ্বস্ত পোর্তুগাল, ড্র করে গ্রুপ পর্ব শেষ ক্রিশ্চিয়ানো দলের

সময় যত এগোচ্ছে ততই জমে উঠছে এইবারের ফিফা বিশ্বকাপ। আর ইতিমধ্যেই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষের পথে। একাধিক টিম তাঁদের নাম সমীকরণ করেছে রাউন্ড অব ৩২-এ।

আক্রমণাত্মক কলম্বিয়া, বিধ্বস্ত পোর্তুগাল, ড্র করে গ্রুপ পর্ব শেষ ক্রিশ্চিয়ানো দলের
  • ২৮ জুন, ২০২৬ ০৫:২২
Prefer us on Google

মিয়ামি, ২৮ জুন: সময় যত এগোচ্ছে ততই জমে উঠছে এইবারের ফিফা বিশ্বকাপ। আর ইতিমধ্যেই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষের পথে। একাধিক টিম তাঁদের নাম সমীকরণ করেছে রাউন্ড অব ৩২-এ। গ্রুপ পর্বের হাতেগোনা কয়েকটি ম্যাচের মধ্যে আজ ছিল এক গুরুত্বপূর্ণ ম্যাচ?। এদিন ভারতীয় সময় ভোর ৫টায় মিয়ামি স্টেডিয়ামে শুরু হয়েছিল পোর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচ। তবে এই ম্যাচে পোর্তুগালের তরফে সেইরকম আক্রমণাত্মক খেলা দেখতে পায়নি রোনাল্ড ভক্তরা। ০-০ গোলে কোনোমতে শেষ করে পোর্তুগাল। ড্রয়ের ফলে গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করল পোর্তুগাল। এই ম্যাচের আগেই নকআউটের দোরগোরাতেই ছিল দুই দলই। ম্যাচে শেষের পর সাত পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের প্রথমস্থানে শেষ করল কলম্বিয়া। পাশাপাশি পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল পোর্তুগাল।  

Advertisement

উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করার পর এই ম্যাচে চোখ ছিল সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। গোটা ম্যাচের প্রেক্ষিতে নিজের ফ্যানদের হতাশই করলেন তিনি। এদিন প্রথম থেকেই যেন শুরু হয়েছিল টানটান লড়াই। ম্যাচ শুরুর বাশি বাজতেই যেন গোলের জন্য মড়িয়া হয়ে উঠেছিল কলম্বিয়া। বেশ কয়েকটি সুযোগ তৈরী হলেও গোল করতে পারলেন না তাঁরা। পাশাপাশি হাইড্রেশন ব্রেকের পর ম্যাচের চিত্রটা যেন একটু বদলে যায়। পোর্তুগালের পালটা হামলা শুরু হয়ে যায় কলম্বিয়ার বিরুদ্ধে। ম্যাচের প্রায় ৪২ মিনিটে দারুন একটা গোলের সুযোগ পেলেও গোল করতে অক্ষম পোর্তুগাল দল। এরপর রোনাল্ডর তরফে আসা জনপ্রিয় বাইসাইকেল কিকও আটকে দেন কলম্বিয়ার ডিফেন্ডারেরা। ০-০ তেই শেষ হয় প্রথমআর্ধ।

 এরপর দ্বিতীয়আর্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কলম্বিয়া। বলের গতি, পাসের ছন্দকে কাজে লাগিয়ে একাধিকবার পর্তুগালের ডিফেন্সকে পরাস্থ করতে সক্ষম তাঁরা। তবে কলম্বিয়ার এত আক্রমণের ঝড়ের মধ্যে পর্তুগাল যে প্রতি আক্রমণ করেনি তা নয়। অন্তত গোটা দুই-তিন ভালো সুযোগ তৈরি করেছিলেন পোর্তুগালের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত একাধিক আক্রমণ করেও গোল পায়নি উভয় টিমই। ০-০ গোলে শেষ হল ম্যাচ। রাউন্ড অব ৩২-এ কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। পাশাপাশি ক্রোয়েসিয়ার বিরুদ্ধে খেলতে হবে ক্রিশ্চিয়ানোর দলকে। যেটা একেবারেই সহজ হবেনা পোর্তুগালের পক্ষে।

Advertisement
সম্পর্কিত সংবাদ