Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৭ লক্ষ হাতিয়ে গ্রেপ্তার এজেন্ট

৭ লক্ষ হাতিয়ে গ্রেপ্তার এজেন্ট
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন ব্যক্তিকে বিমা সংস্থার জাল পলিসি বন্ড দিয়ে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল।  শেক্সপিয়র সরণি থানার পুলিস শুক্রবার বরানগর থেকে এক মহিলা এজেন্টকে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম মৌমিতা বসাক। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ২২ মে পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন সরকারি কৌঁসুলি আদালতে বলেন, ‘পুলিস ইতিম঩ধ্যে ধৃতের হেফাজত থেকে কিছু কাগজপত্র উদ্ধার করেছে এবং তা খতিয়ে দেখছে। কতজনের সঙ্গে ওই মহিলা প্রতারণা চালিয়েছিলেন, তাও তদন্ত করে দেখছে পুলিস।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা একটি বেসরকারি বিমা সংস্থার এজেন্ট ছিলেন। অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থায় বিমা করিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি টাকা হাতাচ্ছিলেন। আমানতকারীরা টাকা ফেরত না পেয়ে অভিযোগ জানান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ