Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকরির আবেদনে বয়সবৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সরকারি চাকরির জন্য আবেদন করার বয়সের সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল নয়া সরকার। রবিবার সেই বিজ্ঞপ্তি জারি করল অর্থদপ্তর।

চাকরির আবেদনে বয়সবৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সরকারি চাকরির জন্য আবেদন করার বয়সের সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল নয়া সরকার। রবিবার সেই বিজ্ঞপ্তি জারি করল অর্থদপ্তর। গ্রুপ এ পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করার বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হল ৪১। গ্রুপ বি পদে তা ৪৪ বছর। গ্রুপ সি এবং ডি পদে ৪৫ বছর বয়স পর্যন্ত চাকরির আবেদন করা যাবে। এই নতুন নিয়ম ১১ মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর জন্য সার্ভিস রুলে প্রয়োজনীয় পরিবর্তন করেছে রাজ্য সরকার। এদিকে রাজ্যের তিন মন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) হিসাবে ৩ জন ডব্লুবিসিএস আধিকারিককে নিয়োগ করা হয়েছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার পিএস হলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিকল্পনা আধিকারিক কৌশিক কুমার মাইতি। হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি বিশ্বনাথ চৌধুরি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের পিএস হয়েছেন। উপজাতি কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডুর পিএস হলেন কৃষ্ণচন্দ্র মুণ্ডা। তিনি বাঁকুড়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ