Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের বিভিন্ন প্রকল্পে অর্থব্যয়ে ঊর্ধ্বসীমা

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রকল্পগুলিতে খরচের আর্থিক সীমা নতুনভাবে বেঁধে দিল রাজ্য অর্থদপ্তর। অর্থদপ্তরের আগাম অনুমোদন ছাড়াই দপ্তরগুলি তাদের প্রকল্পে ওই আর্থিক সীমা পর্যন্ত খরচ করতে পারবে।

ফের বিভিন্ন প্রকল্পে অর্থব্যয়ে ঊর্ধ্বসীমা
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রকল্পগুলিতে খরচের আর্থিক সীমা নতুনভাবে বেঁধে দিল রাজ্য অর্থদপ্তর। অর্থদপ্তরের আগাম অনুমোদন ছাড়াই দপ্তরগুলি তাদের প্রকল্পে ওই আর্থিক সীমা পর্যন্ত খরচ করতে পারবে। এজন্য দপ্তরের প্রধান সচিবের অনুমোদন গ্রহণই যথেষ্ট। কিন্তু  নির্দিষ্ট সীমার উপরে খরচের ক্ষেত্রে অর্থদপ্তরের বিশেষ অনুমোদন নেওয়া জরুরি। পূর্ত, সেচ, পিএইচই, স্বাস্থ্য, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পুর ও নগরোন্নয়ন প্রভৃতি দপ্তরের কোনও প্রকল্পে খরচের সর্বোচ্চ সীমা ৩ কোটি টাকা করা হয়েছে। সুন্দরবন, পশ্চিমাঞ্চল এরং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ক্ষেত্রে পরিমাণটি অবশ্য ১ কোটি টাকা। আবাসনসহ কয়েকটি দপ্তরের খরচের ঊর্ধ্বসীমা ৭৫ লক্ষ টাকায় বাঁধা হয়েছে। অঙ্কটি বাকি দপ্তরগুলি ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা। বিভিন্ন দপ্তরের প্রকল্প খাতে খরচের ঊর্ধ্বসীমা এর আগে নির্দিষ্ট করা হয়েছিল ২০২৩ সালে। তখন দপ্তরগুলির খরচের ঊর্ধ্বসীমা ৫০ লক্ষ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ছিল। সরকারি সূত্রে বলা হচ্ছে, দপ্তরগুলির প্রকল্প খাতে খরচের উপর নজরদারি চালায় অর্থদপ্তর। তাদের বিশেষ অনুমতি নিয়ে প্রকল্প চালাতে অবশ্য কোনও সমস্যা হবে না। বরাদ্দ অর্থ যাতে দপ্তরগুলি ঠিকমতো খরচ করে সেটি নিশ্চিত করতেই এই পরিবর্তন। এতে কাজের গতি আরও বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ