Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর সারা অর্জুনের নতুন প্রজেক্ট

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির হাত ধরে দারুণ সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী সারা অর্জুন। এবার তিনি নতুন প্রজেক্টে

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর সারা অর্জুনের নতুন প্রজেক্ট
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির হাত ধরে দারুণ সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী সারা অর্জুন। এবার তিনি নতুন প্রজেক্টে। শোনা যাচ্ছে, পরিচালক মণীশ শর্মার আসন্ন ছবিতে অভিনেতা অম্বরিশ বর্মার বিপরীতে কাজ করতে চলেছেন সারা। ছবিটি প্রযোজনা করবে যশরাজ ফিল্মস। বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে চলিত বছর শেষের দিকে শুরু হবে শ্যুটিং। আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে। তবে গল্প বা ছবির প্রসঙ্গে বিস্তারিত কিছু এখনই খোলসা করতে নারাজ নির্মাতারা। বাকি কাস্টিং চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ছবিটি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ