নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি: দিল্লির দুইটি কেন্দ্রীয় স্কুলে বোমা হামলার হুমকি ই-মেলের ঘটনার কয়েক ঘন্টা না কাটতেই ফের রাজধানীর সচিবালয় এবং বিধানসভায় ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি। এই ঘটনায় প্রশাসনিক মহলে যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রে খবর, ই-মেলের মাধ্যমে এই হুমকি বার্তা পাঠানোর জেরে তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ভবনগুলিতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও বোম্ব স্কোয়াডের বিশেষ দল। হুমকি ই-মেলের উৎস চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার বিশেষজ্ঞরা। ইমেলের আইপি অ্যাড্রেস ও প্রেরকের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সাময়িকভাবে কাজকর্মে কিছুটা প্রভাব পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এধরণের হুমকি ই-মেল এর আগে বহুবার এসেছে। কিন্তু সেইগুলি বারবার ভুয়ো হিসাবে প্রমানিত হয়েছে।
আজ সকালেই দিল্লির দু'টি স্কুলে বোমা হামলার হুমকি ই-মেলের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায়। স্কুল কর্তৃপক্ষ সকালে হুমকি বার্তা পাওয়ার পরই বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ, বোম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনীর একাধিক দল। বারবার এই ধরণের হুমকিতে উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনিক মহলে। কে বা কারা এর নেপথ্যে আছে তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চালাচ্ছে পুলিশ।