Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সুনীতাদের ফেরাতে অবশেষে রওনা মাস্কের মহাকাশযানের

পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর। তাঁদের আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল স্পেসএক্সের ক্রু-১০ মহাকাশযান।

সুনীতাদের ফেরাতে অবশেষে রওনা মাস্কের মহাকাশযানের
  • ১৫ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

ওয়াশিংটন, ১৫ মার্চ: মাত্র আট দিনের জায়গায় কেটে গিয়েছে দীর্ঘ ন’মাস। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর। তাঁদের আনতে আন্তর্জাতিক মহাকাশ  স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল স্পেসএক্সের ক্রু-১০ মহাকাশযানমার্কিন সময় (ইটি) শুক্রবার সকাল ৭টা ৩ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ সফল হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি।

Advertisement

ক্রু-১০ মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন চারজন মহাকাশচারীও। তাঁদের মধ্যে অ্যা ম্যাক্লেন এবং নিকোল আইয়ার্স নাসার প্রতিনিধি। এছাড়া দলে আছেন জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশচারী কিরিল পেসকভ। এই চার জন আগামী ছ’মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দায়িত্ব নেবেন। সেখানে পৌঁছনোর কয়েকিদন পরে সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরে আসবে ক্রু-১০।

গত বছর ৫ জুন সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেয় বোয়িং স্টারলাইনার। ৬ জুন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায় মহাকাশযানটি। মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনীতারা। কিন্তু মহাকাশযানটিতে ত্রুটির জেরে তাঁদের ফেরার অপেক্ষা দীর্ঘ হতে থাকে। এনিয়ে মার্কিন মুলুকে শুরু হয়ে যায় রাজনীতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ