জয়পুর: একজনের বয়স ৯৫। অপরজনের ৯০। ৭০ বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজস্থানের রমাভাই খারারি ও জিওয়ালি দেবী। আট সন্তান ও নাতি নাতনিদের নিয়ে ভরা সংসার। বিয়ের পর পরিবারের সদস্যদের নিয়ে আনন্দোৎসবে মেতে ওঠেন নবদম্পতি। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই বিয়ের খবর। রাজস্থানের ডুঙ্গারপুর জেলার বাসিন্দা তাঁরা। ৭০ বছর ধরে লিভ ইন করতেন দু’জনে। সম্প্রতি বিয়ের কথা ভাবেন। বাধা দেয়নি পরিবার। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলা হয়। প্রবীণদের সঙ্গেও পরামর্শ করেন রমাভাই ও জিওয়ালি।



