নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালির চুরির মামলায় যেদিন জামিন পেয়েছিল অভিযুক্ত, সেদিন রাতে ফের চুরি করে বেহালায়! এই নজিরবিহীন ঘটনায় জড়িত থাকার অভিযোগে চেতলার রমেশ হালদারকে গ্রেপ্তার করেছেন লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা।

গোয়েন্দাদের দাবি, ৩ আগস্ট রবিবার এন্টালিতে এক চুরির মামলায় ধৃত রমেশ শিয়ালদহ আদালত থেকে জামিন পাওয়ার পর সেই রাতেই বাড়ি ফিরে ফের বেরিয়ে পড়েছিল বেহালার একটি বাড়িতে হানা দিতে। এমনটাই দাবি লালবাজারের। বেহালা থানার পাশাপাশি লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াড বেহালার চুরির ঘটনার তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ! কারণ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অভিযুক্ত সদ্য জামিন পাওয়া রমেশের মতোই দেখতে। এরপরই লালবাজারের গোয়েন্দারা রমেশের চেতলার লকগেটের বাড়িতে হানা দেন। সেখানে প্রথমে রমেশকে পাওয়া না গেলেও, তার মাকে জিজ্ঞাসাবাদ করে বেহালার বাড়ি থেকে চুরি যাওয়া ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে। এরপরই গোয়েন্দারা তল্লাশি চালিয়ে রমেশ হালদারকে গ্রেপ্তার করেন।