Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চার বছর বাদে ৩০ সেপ্টেম্বর কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

চার বছর পর সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে

চার বছর বাদে ৩০ সেপ্টেম্বর কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপন দত্ত, কোচবিহার: চার বছর পর সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তনের সম্মতি জানিয়ে দিন ঠিক করে দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল। সবকিছু ঠিক থাকলে পুজোর আগেই ৩০ সেপ্টেম্বর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। 

Advertisement

পিবিইউয়ের উপাচার্য সঞ্চারি রায় মুখোপাধ্যায় বলেন, আমরা খুবই খুশি, যে আচার্য আমাদের সমাবর্তন অনুষ্ঠানের দিন ঠিক করে দিয়েছেন। ৩০ সেপ্টেম্বর সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে। যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছি। 
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের আচার্য স্বয়ং রাজ্যপাল। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার জন্য আচার্যের কাছ থেকে অনুমোদন নিতে হয়। আচার্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সমার্তনের দিন ঠিক করে দেন। পিবিইউ কর্তৃপক্ষ ইতিমধ্যেই আচার্যের কাছ থেকে সেই সম্মতি পেয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর, বুধবার সমাবর্তনের দিন ঠিক করে দিয়েছেন আচার্য আরএন রবি। সমাবর্তনটি অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনিক কার্যালয় সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে। প্রথা মেনে সমাবর্তনের আগে বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং হবে। এরপর আচার্য, উপাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সমাবর্তন অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করবেন। 
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ২০১২ সালের ১৬ আগস্ট। তারপর থেকে মোট চারবার সমাবর্তন হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছ, এ বছর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান হতে যাচ্ছে। স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ২২ হাজারের বেশি ছেলেমেয়েকে শংসাপত্র প্রদান করা হবে। এছাড়া পিএইচডি শংসাপত্র দেওয়া হবে আরও প্রায় একশোজন গবেষক ছাত্রছাত্রীকে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ