Bartaman Logo
৯ জুন, ২০২৬

৫ বছর পর নাথু লা দিয়ে ফের শুরু কৈলাস-মান সরোবর যাত্রা, নতুন প্রাণ সঞ্চার পর্যটনে

পাঁচ বছর বন্ধ থাকার পর ফের কৈলাস ও মান সরোবর যাত্রা চালু হল। আজ, শুক্রবার নাথুলা দিয়ে ৩৩ জন পুণ্যার্থী যাত্রা করেন। তাঁদের সঙ্গে রয়েছেন দু'জন লিয়াজো অফিসার ও একজন চিকিৎসক।

৫ বছর পর নাথু লা দিয়ে ফের শুরু কৈলাস-মান সরোবর যাত্রা, নতুন প্রাণ সঞ্চার পর্যটনে
  • ২০ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাঁচ বছর বন্ধ থাকার পর ফের কৈলাস ও মান সরোবর যাত্রা চালু হল। আজ, শুক্রবার নাথুলা দিয়ে ৩৩ জন পুণ্যার্থী যাত্রা করেন। তাঁদের সঙ্গে রয়েছেন দু'জন লিয়াজো অফিসার ও একজন চিকিৎসক।

Advertisement

সিকিম প্রশাসন সূত্রে খবর, প্রথম দলে ৪৬ জন ছিলেন। শারীরিক অবস্থার কারণে এদিন ৩৩ জন পুণ্যার্থী, দু’জন লিয়াজো অফিসার ও একজন চিকিৎসক মিলে মোট ৩৬ জন নাথু লা দিয়ে কৈলাসের উদ্দেশে যাত্রা করেন। এই প্রসঙ্গে সিকিমের পর্যটন মন্ত্রী শেরিং থেন্দুপ ভুটিয়া বলেন, ‘পাঁচ বছর পর নাথুলা দিয়ে ফের কৈলাস যাত্রা শুরু হওয়ায় সিকিমের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার হল।’

সিকিমের নাথু লা ও উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে এবার কৈলাস ও মানস সরোবর যাত্রা করছেন পুণ্যার্থীরা। চলতি মাসে শুরু হওয়া ওই যাত্রা চলবে আগস্ট পর্যন্ত। নাথু লা থেকে মানসরোবরের দূরত্ব প্রায় দেড় হাজার কিমি। এই পথে পুণ্যার্থীদের ৩৫ কিমি ট্রেক করতে হয়। 

ভারত-চীন ডোকলাম সঙ্ঘাত, গালওয়ান সংঘর্ষ এবং করোনা মহামারী, ত্র্যহস্পর্শে ২০২০ সালে বন্ধ হয়ে যায় কৈলাস-মানসরোবর যাত্রা। ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ কিছুটা গলায় কৈলাস-মানসরোবর যাত্রা আগেরমতো যাতে হয়, সেব্যাপারে এবার ইতিবাচক অবস্থান নিয়েছে দু’দেশই।

সম্পর্কিত সংবাদ