Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। মেগা টুর্নামেন্টের জন্য রবিবার ১৭ জনের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান। তাতে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি তারা। ক্যাপ্টেন হিসেবে রশিদ খানের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

কাবুল: দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। মেগা টুর্নামেন্টের জন্য রবিবার ১৭ জনের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান। তাতে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি তারা। ক্যাপ্টেন হিসেবে রশিদ খানের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। দলে এসেছেন মিডিয়াম পেসার নবীন উল হকের অন্তর্ভুক্তি। ২০২৪ সালের ডিসেম্বরের পর ফের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। এছাড়া চোট সারিয়ে ফিরেছেন আল্লাহ গজনফর। আফগানিস্তানের প্রধান শক্তি অবশ্যই বোলিং। বিশেষ করে স্পিন বিভাগ। রশিদ খান, নুর আহমেদের পাশাপাশি মুজিব উর রহমান ও মহম্মদ নবি রয়েছেন। উল্লেখ্য, এশিয়া কাপে গ্রুপ এ’তে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকংয়ের সঙ্গে রয়েছে আফগানিস্তান। ৯ সেপ্টেম্বর হংকং ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় অভিযান শুরু করবেন রশিদরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ