Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় লুকআউট নোটিস জারি হওয়া আফগান নাগরিক গ্রেপ্তার ওড়িশায়

কলকাতা বিমানবন্দরে আগেই লুক আউট নোটিস জারি হয়েছিল। অবশেষে সেই আফগান নাগরিক ধরা পড়ল ওড়িশার বিজু পট্টনায়েক বিমানবন্দরে।

কলকাতায় লুকআউট নোটিস জারি হওয়া আফগান নাগরিক গ্রেপ্তার ওড়িশায়
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কলকাতা বিমানবন্দরে আগেই লুক আউট নোটিস জারি হয়েছিল। অবশেষে সেই আফগান নাগরিক ধরা পড়ল ওড়িশার বিজু পট্টনায়েক বিমানবন্দরে। গত ২০ জুন দুবাই থেকে তিনি ওই বিমানবন্দরে নেমেছিলেন। ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকরা সমস্ত কিছু খতিয়ে দেখার সময় ভুয়ো নথিপত্রের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতের আসল নাম মহম্মদ ইউসুফ। তবে ভুয়ো পাসপোর্টে তার নাম রয়েছে ইয়াহা খান। ২০১৮ সাল থেকে তিনি এদেশে এসে ভুয়ো নথিপত্র তৈরি করে থাকছিলেন। ধৃতের কাছ থেকে নগদ টাকা, সোনা ছাড়াও ভুয়ো আধার, ভোটার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ