Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জগাছায় ধৃত আফগান নাগরিক

বুধবার গভীর রাতে হাওড়ার জগাছার নয়াবাজ এলাকা থেকে আফগানিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে জগাছা থানার পুলিস।

জগাছায় ধৃত আফগান নাগরিক
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার গভীর রাতে হাওড়ার জগাছার নয়াবাজ এলাকা থেকে আফগানিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে জগাছা থানার পুলিস। তার কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। ধৃতের নাম গনি খান (৬৫)। যদিও পুলিস জানিয়েছে, ওই ব্যক্তির আসল নাম আশরাফ খান। গনি খান নামেই ভুয়ো আই কার্ড ব্যবহার করত সে। ধৃতকে এদিন হাওড়া জেলা আদালতে পেশ করে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, এর আগে শিবপুরের কাজিপাড়ায় থাকতো ওই আফগান বাসিন্দা। বাড়ি বাড়ি ঘুরে কাপড়ের ব্যবসা করে সে। গত কয়েক মাস ধরে জগাছার নয়াবাজে বাড়ি ভাড়া করে থাকছিল। জেরায় অভিযুক্ত জানায়, সে মহারাষ্ট্রের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরেই ব্যবসার জন্য এ রাজ্যে রয়েছে। হাওড়ায় দুই ছেলেকে নিয়ে ভাড়াবাড়িতে থাকছিল সে। তার বক্তব্য খতিয়ে দেখছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ