নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ১৯ নভেম্বর গোসানিমারির আদ্যা মা ট্রাস্টের উদ্যোগে নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করা হবে মায়ের মূর্তি। ৫১ সিঁড়ি বিশিষ্ট ও ৫১ পীঠের ছবি সম্বলিত এই মন্দিরে আদ্যাশক্তি মহামায়ার প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে ওইদিন সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর ভক্তিমূলক নৃত্যানুষ্ঠান, মহাপুজো, যজ্ঞ, প্রসাদ বিতরণ হবে। আদ্যা মা ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, ওড়িষার পাহাড় থেকে সংগ্রহ করা একটি পাথর থেকে সেখানকার শিল্পীদের দ্বারাই চার ফুট উচ্চতার মূর্তিটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার কোচবিহারে এবিষয়ে জানান ট্রাস্টের সভাপতি জয়তি ভৌমিক ও সহ সভাপতি প্রদীপ ঝা। এই ট্রাস্টের পক্ষ থেকে সারা বছরই সমাজসেবা ও সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



