লখনউ: প্রাপ্তবয়স্ক হতে হবে। তাহলেই বিয়ে না করেও একসঙ্গে থাকতে পারবেন সন্তানের বাবা-মা। এটি তাঁদের সাংবিধানিক অধিকার। এক্ষেত্রে তাঁরা ভিন ধর্মের হলেও কোনও সমস্যা নেই। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনই জানাল এলাহাবাদ হাইকোর্ট। মূল ঘটনার সূত্রপাত বছর কয়েক আগে। স্বামীর মৃত্যুর পর ২০১৮ সাল থেকে অন্য ধর্মের এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মহিলার। পরে তাঁরা একত্রে বসবাস শুরু করেন। সেইসূত্রেই তাঁদের এক সন্তান হয়। যার বর্তমান বয়স এক বছর চার মাস। এরইমাঝে ওই মহিলার প্রাক্তন শ্বশুরবাড়ির তরফে একের পর এক হুমকি আসতে শুরু করে। অভিযোগ, এই বিষয়ে থানায় এফআইআর দায়ের করতে গেলে পুলিস



