Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রায় মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

আদ্রায় মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার আদ্রা থানা এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম ঝর্ণা কর্মকার (৪৫)। তাঁর বাড়ি আদ্রার আপার বেনিয়াশোল এলাকায়।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝর্ণাদেবী কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন তিনি বাড়িতে একা ছিলেন। তাঁর স্বামী বাড়িতে আসার পর স্ত্রীর খোঁজ করেন। পরে বাড়ির ভিতরে একটি ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ