সংবাদদাতা, রঘুনাথপুর: আদ্রার ক্যান্সার আক্রান্ত এক গৃহবধূর পাশে দাঁড়ালেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। তাঁর চিকিৎসার জন্য সাংসদ তহবিল থেকে ২ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা দেওয়া হয়েছে। সাংসদের উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদ্রার জিয়ারা গ্রামের ওই বধূর বাপেরবাড়ি সাঁতুড়ি। বিয়ের পর তাঁর ক্যান্সার ধরা পড়ে। বাপেরবাড়ি সাঁতুড়িতে এনে চিকিৎসা করানো হয়। কিন্তু, চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। পরিবার চিকিৎসা চালাতে পারছিল না। বাধ্য হয়ে তারা বিষয়টি ব্লক প্রশাসনকে জানায়। ব্লক প্রশাসনের তরফে বিষয়টি সাংসদকে জানানো হয়। এক মুহূর্ত দেরি না করে সাংসদ তাঁর চিকিৎসার অর্থের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হয়ে যায়।
অরূপবাবু বলেন, বিষয়টি জানার পরে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম। আবেদন মঞ্জুর হয়। আক্রান্তের পরিবারকে চিকিৎসার জন্য ২ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা আমার সাংসদ তহবিল থেকে তুলে দেওয়া হচ্ছে। এতে ওই পরিবারটি চিকিৎসা করাতে পারবে।