Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আয়াদের সরকারি স্বীকৃতি দাবি করে জনস্বার্থ মামলা

আয়াদের সরকারি স্বীকৃতি দাবি করে জনস্বার্থ মামলা
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুগ যুগ ধরে কোনও স্বীকৃতি ছাড়াই সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে কাজ করছেন আয়া, মাসি ও পুরুষ অ্যাটেন্ডেন্টরা। এবার তাঁদের সরকারিভাবে স্বীকৃতির দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী রাজীব সরকারের অভিযোগ, তিনি স্বাস্থ্যদপ্তরে আবেদন জানানোর পর জানতে পেরেছেন হাসপাতালে কর্মরত আয়া বা মাসিদের সরকারিভাবে কোনও স্বীকৃতি নেই। অথচ স্বাস্থ্য পরিষেবায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকার কথা মাথায় রেখেই রোগীর পরিচর্চার সঙ্গে যুক্ত সকলকে সরকারি স্বীকৃতি দেওয়া হোক। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।    
Advertisement
সম্পর্কিত সংবাদ