Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রা শহরে রেলের উচ্ছেদ অভিযান, পরপর ভাঙা হচ্ছে দোকান

আদ্রা শহরে রেলের উচ্ছেদ অভিযান, পরপর ভাঙা হচ্ছে দোকান
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আদ্রা: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা শহরে চলছে রেলের উচ্ছেদ অভিযান। শহরের উত্তর দিকে রেলের জমিতে থাকা দোকানগুলিকে ভেঙে ফেলা হচ্ছে। অভিযোগ, দোকানদারদের নোটিস দেওয়া হলেও তারা দোকান সরায়নি। তাই আজ, মঙ্গলবার আরপিএফকে সঙ্গে নিয়ে রেল আধিকারিকেরা শ্রমিকদের দিয়ে দোকানগুলি ভেঙে দেয়। ঝামেলায় এড়াতে ছিল রাজ্য পুলিসও।
Advertisement
উল্লেখ্য, আদ্রা রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। আদ্রাকে মডেল রেল স্টেশন হিসেবে গড়ে তোলার কাজ চলছে। সেই কারণেই রেলের জায়গায় থাকা বিভিন্ন দোকানপাট সরানোর প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে।
তবে এদিন রেল উচ্ছেদ অভিযান শুরু করতে গেলে দোকানদারেরা বিক্ষোভ প্রদর্শন করে। আগে পুনর্বাসন পরে তাঁরা দোকান সরাবেন বলে সাফ জানানো হয়। কিন্তু রেল আধিকারিকেরা কোনও কথার তোয়াক্কা না করে তাদের কাজ চালিয়ে যান বলে অভিযোগ।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, “রেলের জায়গায় ব্যবসা করা দোকানদারদের একাধিকবার নোটিস দিলেও তারা দোকান সরিয়ে নেয়নি। ফলে রেলের প্রকল্পের কাজ আটকে গিয়েছে। তাই দোকানদারদের শেষবারের মতো ২৫ ফেব্রুয়ারির মধ্যে দোকানগুলি সরিয়ে নেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল। যারা দোকানগুলি সরায়নি তাদের দোকানগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।”
Advertisement
সম্পর্কিত সংবাদ