সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার রাতে আদ্রা থানা এলাকার এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুন্দর লাল রাজবংশী (৪৯)।তাঁর বাড়ি আদ্রা থানার আড়রা গ্রাম পঞ্চায়েতের পাঁচুডাঙ্গা এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরলাল বাবু পাড়া ব্লকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় নাইট গার্ডের কাজ করত। তাই ওইদিন সহকর্মীদের সঙ্গে বাড়ি থেকে কাজে যাচ্ছিল। যাওয়ার পথে রুকনি ঢোকার আগে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মী ও স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে সোমবার দেহটি পুরুলিয়া ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে সোমবার দেহটি পুরুলিয়া ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।