সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার আদ্রা থানা এলাকার এক যুবতীর আত্মঘাতী হয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মালনি মাহাত (২৬)। তাঁর বাড়ি আদ্রা থানার দৌলতপুর গ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের কয়েকজন ব্যক্তি বাড়ির অদূরে একটি গাছে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় মালনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মালনি বেশ কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন। এর জেরে আত্মঘাতী হয়ে থাকবেন।
Advertisement
ক্লাব ঘরে ঝুলন্ত যুবকের দেহ উদ্ধার: রবিবার পাড়া থানার ইটাকড়া গ্রামের অদূরে একটি ক্লাব ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রবি রায় (২৩)। তাঁর বাড়ি পাড়া থানার ইটাকড়া গ্রামে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিকালে কয়েকজন যুবক ক্লাব ঘরে রবিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁকে দ্রুত উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবি কয়েকদিন ধরে কোনও বিষয় নিয়ে অবসাদে ভুগছিল। তার জন্য আত্মঘাতী হয়ে থাকবে।



