Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রায় মৌমাছির কামড়ে জখম বৃদ্ধের মৃত্যু

আদ্রায় মৌমাছির কামড়ে জখম বৃদ্ধের মৃত্যু
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: মৌমাছির কামড়ে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধের বুধবার রাতে মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণপদ বাউরি (৭৬)। তাঁর বাড়ি আদ্রা থানার ডুমরাকুড়ি গ্রামে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার কৃষ্ণপদবাবু স্নান করার আগে তেল মেখে বাড়ির উঠোনে খালি গায়ে রোদ্রের মধ্যে বসেছিলেন। সেই সময় একটি মৌমাছির দল তাঁকে আক্রমণ করে। ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া পাঠানো হয়েছে। এদিকে, বুনো মৌমাছির কামড়ে জখম হলেন দাদু ও নাতনি। বৃহস্পতিবার দুপুরে মানবাজার থানার নাগ্দাগোড়া গ্রামের বাঁশকেট্যা শবর পাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষাটোর্ধ্ব চরণ শবর ও তাঁর নাতনি পায়েল শবর গ্রাম লাগোয়া একটি জঙ্গলের পাশে গোরু চরাতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গল থেকে উড়ে আসা মৌমাছির দল তাঁদের কামড়ায়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে জখম দু’জনকে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানবাজারের বিএমওএইচ জিৎ সরকার বলেন, মৌমাছির কামড়ে জখমরা বর্তমানে সুস্থ আছে।
সম্পর্কিত সংবাদ