সংবাদদাতা,রঘুনাথপুর: রঘুনাথপুর-১ ব্লকের আড়রা গ্রামের মিশ্র পাড়ায় কালভার্টের একাংশ ভেঙে পড়েছে। যার ফলে কালভার্টের উপর দিয়ে যাতায়াতকারী যানবাহনগুলি দুর্ঘটনার কবলে পড়ছে। কালভার্টটি দ্রুত মেরামতির জন্য বাসিন্দারা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। রঘুনাথপুর-১ বিডিও রবিশঙ্কর গুপ্তা বলেন, অভিযোগ পেয়েছি। কালভার্ট সংস্কার করার জন্য আড়রা গ্রাম পঞ্চায়েতকে চিঠি করা হয়েছে।স্থানীয় বাসিন্দা অনিমেষ মিশ্র, বিদ্যুৎ নন্দী, রাজীব মিশ্র বলেন, গ্রামে ঢোকার রাস্তায় কালভার্টটি রয়েছে। সেই কালভার্টের মাঝ বরাবর একটি অংশ ভেঙে পড়েছে। ওই কালভার্ট দিয়ে বাইক, সাইকেল যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ছে।



