সংবাদদাতা, রঘুনাথপুর: শুক্রবার রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আদ্রা ডিভিশনের এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম মধুসূদন দাস (৫৮)। তাঁর বাড়ি আদ্রার পলাশকোলার দাসপাড়া গ্রামে। তবে বর্তমানে তিনি আদ্রার রেল আবাসনে থাকতেন। তিনি ট্র্যাকম্যানের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিকেলে মধুসূদনবাবু আদ্রার লোকোশেডের কাছে রেললাইন পার হচ্ছিলেন।



