Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রা ডিভিশনে ফের ট্রাফিক ব্লক

আদ্রা ডিভিশনে ফের ট্রাফিক ব্লক
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: প্রতি সপ্তাহের মতো ফের আদ্রা ডিভিশনে ব্লক নেওয়া হয়েছে। যার জন্য দু’জোড়া ট্রেনের পরিষেবা বিঘ্নিত হবে। নির্দেশিকায় জানানো হয়েছে, ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর রবিবার পর্যন্ত নানা কাজ হবে। তার জন্য ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ১২, ১৫ এবং ১৭ নভেম্বর চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ১৮৬০১/১৮৬০২ টাটা-হাটিয়া দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ১১, ১৩ ও ১৬  নভেম্বর চলাচল করবে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ