Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রা ডিভিশনে ফের ট্রেন বাতিল

আদ্রা ডিভিশনে ফের ট্রেন বাতিল
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের কান্দ্রা, চাণ্ডিল শাখায় আপ ও ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত আপ ও ডাউন লাইনে কাজ হবে। কাজের জন্য প্রতিদিন ৪ ঘণ্টা ব্লক নেওয়া হবে। যার জন্য আদ্রা ডিভিশনের উপর দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা বিঘ্নিত হবে। রেল সূত্রে জানা গিয়েছে, ১৮৬০১/১৮৬০২ টাটা-হাটিয়া দৈনিক এক্সপ্রেস, ০৮১৫১/০৮১৫২ টাটা-বরকাখানা স্পেশাল এবং ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জার ট্রেন ২৯ ডিসেম্বর ও ১ জানুয়ারি চলবে না। ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটা দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ২৯ ডিসেম্বর চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া ০৮৬৯৭/০৮৬৯৮ ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৩০ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি চলাচল করবে না বলে জানানো হয়েছে। ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটা মেমু স্পেশাল ট্রেনটি ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি পুরুলিয়া পর্যন্ত চলাচল করবে। এছাড়া ১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটা এক্সপ্রেস ট্রেনটি ২৯, ৩০ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে।আদ্রা ডিভিশনের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোভিডের পর থেকে আদ্রা ডিভিশনে রেল যোগাযোগ তলানিতে ঠেকেছে। কোনও ট্রেনই সময় মতো চলে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ