Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রা ডিভিশনে ফের ট্রেন বাতিল

আদ্রা ডিভিশনে ফের ট্রেন বাতিল
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: আদ্রা ডিভিশনে আজ, সোমবার থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। যার জেরে কয়েকটি ট্রেন চলাচল বিঘ্নিত হবে। প্রায় দিনই এভাবে ট্রাফিক ব্লকে ক্ষুব্ধ যাত্রীরা।
Advertisement
রেলের তরফে জানানো হয়েছে, ০৮৬৪৪/০৮৬৪৩ আসানসোল-আদ্রা দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৯, ১৩ এবং ১৪ ডিসেম্বর বাতিল করা হয়েছে।
০৩৫৯৪/০৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ১০, ১২ এবং ১৫ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা-পুরুলিয়ার মধ্যে বন্ধ থাকবে। ০৮১৭৪/০৮৬৫২ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক মেমু প্যাসেঞ্জার এবং ১৮০৩৫/১৮০৩৬ খড়্গপুর-হাটিয়া দৈনিক এক্সপ্রেস ট্রেনগুলি ৯ এবং ১৩ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে।
আসানসোলে রোজ কাজে যান রেবতী মুর্মু, মোহনলাল সোরেন। তাঁরা বলেন, দিনের পর দিন ট্রেন পরিষেবা বন্ধ থাকায় আমাদের মতো দিনমজুরদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে। রেলের অন্তত লোকাল ট্রেনগুলির পরিষেবা স্বাভাবিক রাখা প্রয়োজন।
সম্পর্কিত সংবাদ