সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কোটশিলা স্টেশনে আজ, রবিবার ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাজ করা হবে। যার জন্য আদ্রা ডিভিশনের উপর দিয়ে চলাচলকারী ছ’জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। ১৫ জোড়া ট্রেনকে ঘুর পথে চালানো হবে। একটি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
Advertisement
রেলের তরফে জানানো হয়েছে, ১৩৫০৪/১৩৫০৩ বর্ধমান-হাটিয়া দৈনিক মেমু এক্সপ্রেস, ০৮৬৪১/০৮৬৪২ আদ্রা-বরকাখানা দৈনিক মেমু প্যাসেঞ্জার, ০৩৫৯৭/০৩৫৯৮ রাঁচি-আসানসোল দৈনিক মেমু প্যাসেঞ্জার, ০৮৬৯৫/ ০৮৬৯৬ বোকারো-রাঁচি দৈনিক এক্সপ্রেস ১৮০৮৫/১৮০৮৬ খড়্গপুর-রাঁচি দৈনিক মেমু এক্সপ্রেস ট্রেনগুলি ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি ১৮১১৩/১৮১১৪ টাটা-বিলাসপুর এক্সপ্রেস ট্রেনটি ১ এবং ৪ ডিসেম্বর বাতিল করা হয়েছে। এছাড়া ১৮০৩৫/১৮০৩৬ খড়্গপুর- হাটিয়া দৈনিক মেমু এক্সপ্রেস ট্রেনটি ১ থেকে ৫ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা-হাটিয়ার মধ্যে বন্ধ থাকবে। রাঁচি-হাওড়া, রাঁচি-পাটনা, আনন্দ বিহার-পুরী এক্সপ্রেসের মতো ১৬ জোড়া ট্রেনকে ঘুর পথে চালানো হবে।



