Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আয়াদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, বললেন স্বাস্থ্যকর্তা

আয়াদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, বললেন স্বাস্থ্যকর্তা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: হাসপাতালে আয়ার মারধর এবং দুর্ব্যবহারের জেরে রোগী পালিয়ে যাওয়ার অভিযোগে শোরগোল পড়েছিল বালুরঘাটে। সিসি ক্যামেরা এবং হাসপাতাল রক্ষীদের নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে রোগী পালানো নিয়ে প্রশ্ন উঠলেও আয়াদের বিরুদ্ধে অভিযোগ ঠিক নয় বলে জানাল স্বাস্থ্য দপ্তর। শনিবার রাতের ওই ঘটনার পর ও রবিবার সকালে হাসপাতাল ঘুরে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। তবে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
Advertisement
সুদীপ বলেন,রোগীকে মারধরের অভিযোগ একেবারেই অসত্য। হাসপাতালে ওই ওয়ার্ড পরিদর্শন করে বাকি রোগীদের সঙ্গে কথা বললেও কেউ মারধরের কথা জানাননি। ওই রোগীর পরিবারও ভুল স্বীকার করেছে। 
শনিবার ওই মহিলা চাদর মুড়ি দিয়ে হাসপাতাল থেকে চলে গিয়েছিলেন। পরে হাসপাতালের কর্মী এবং পুলিস গিয়ে উদ্ধার করে এনে চিকিৎসা করে ছেড়ে দেয়। সুদীপ বলেন, কিছুদিন আগে আমাদের হাসপাতাল পরিদর্শন করেছিল স্বাস্থ্য ভবনের টিম। তাঁরা পরিষেবা দেখে সন্তুষ্ট। তাছাড়া ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত এই হাসপাতালে অনেক নতুন নতুন পরিষেবা যুক্ত হচ্ছে। একটি পোর্টেবল এক্স-রে পরিষেবা চালু হয়েছে। 
হাসপাতাল সূত্রে খবর, ওই রোগীর নাম মামণি বর্মন( ৩৫)। গত শুক্রবার তপনের বালাপুর থেকে নিজের বাড়ি তপনে যাওয়ার পথে মোটরবাইক থেকে পড়ে গিয়ে আহত হন। বিকেল থেকেই বালুরঘাট হাসপাতালে ভর্তি ছিলেন। ওই রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসাধীন থাকার পর থেকেই আয়া ও মাসিরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছেন। এনিয়ে আয়াদের সঙ্গে ঝামেলার পর চ্যানেল সহ বেরিয়ে পড়েন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ