Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রায় বধূ খুনে অভিযুক্ত স্বামী-শ্বশুর

আদ্রায় বধূ খুনে অভিযুক্ত স্বামী-শ্বশুর
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: আদ্রায় বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। মৃতার নাম কাজল আগরওয়াল(২৬)। অভিযোগের ভিত্তিতে আদ্রা থানার পুলিস শনিবার তাঁর স্বামী সুজিত আগরওয়ালকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি আদ্রা থানার পান্ডেপাড়ায়। ধৃতকে রবিবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, প্রায় ছয়বছর আগে বর্ধমানের বাসুদেবপুরের মেয়ে কাজলের সঙ্গে সুজিতের বিয়ে হয়। তাদের একটি ছয়বছরের পুত্রসন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে সুজিত কাজলের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত।
Advertisement
সম্পর্কিত সংবাদ