Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফার্মাসি, হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমাতে ভর্তির আবেদন শুরু

পলিটেকনিক এবং ফার্মাসি কলেজগুলিতে তিনটি ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন শুরু হল। কোর্সগুলি হল ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ফার্মাসি।

ফার্মাসি, হোটেল ম্যানেজমেন্টের  ডিপ্লোমাতে ভর্তির আবেদন শুরু
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পলিটেকনিক এবং ফার্মাসি কলেজগুলিতে তিনটি ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন শুরু হল। কোর্সগুলি হল ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ফার্মাসি। ডিপ্লোমা ইন ফার্মাসি দু’বছরের কোর্স। বাকি দু’টি কোর্স তিন বছরের। রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের অধীন কলেজগুলিতে এইসব কোর্সের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। সব পলিটেকনিক কলেজে এই কোর্সগুলি নেই। আবার অনুমোদন সংক্রান্ত জটিলতায় বহু ফার্মাসি কলেজে ছাত্র ভর্তিতে বাধা রয়েছে। তাই রাজ্যজুড়ে মোট ১৭৮টি কলেজের তালিকাও সংসদের তরফে প্রকাশ করা হয়েছে। মেধা তালিকা প্রকাশের পর কেবল এই কলেজগুলিকেই কাউন্সেলিংয়ের সময় বেছে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। ফার্মাসি কাউন্সিল অব ইন্ডিয়ার নির্দেশ অনুসারে, বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি করতে পারবেন না। বাকি দু’টি কোর্স যে কোনও শাখার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা করতে পারবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ