Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুর পুরসভায় প্রশাসক

বিষ্ণুপুর পুরসভার অচলাবস্থা কাটাতে অবশেষে প্রশাসক বসানোর নির্দেশ এসেছে।

বিষ্ণুপুর পুরসভায় প্রশাসক
  • ১০ জুলাই, ২০২৬ ২২:৪১
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর পুরসভার অচলাবস্থা কাটাতে অবশেষে প্রশাসক বসানোর নির্দেশ এসেছে। শুক্রবার বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমেন পালকে উক্ত পদে বসানো হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এদিন ওই মর্মে পুরসভায় নির্দেশ এসেছে। আগামী সোমবার তিনি দায়িত্বভার নিতে পারেন বলে জানা গিয়েছে।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান সহ সিংহভাগ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করার পুরসভায় অচলাবস্থা তৈরি হয়। বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে আরম্ভ করে কর্মীদের বেতন আটকে গিয়েছে। এই অবস্থায় পুরসভার পক্ষ থেকে প্রশাসক বসানোর দাবি জোরাল হয়। শুক্রবার অবশেষে প্রশাসক বসানোর নির্দেশ আসায় কর্মী মহলে স্বস্তি এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ