Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দিগনগরের রাঘবেশ্বর শিব মন্দিরে শ্রাবণী মেলা ঘিরে প্রশাসনের প্রস্তুতি

শ্রাবণ মাস উপলক্ষ্যে কৃষ্ণনগর ১ ব্লকের ঐতিহাসিক দিগনগর রাঘবেশ্বর শিব মন্দিরে ভক্ত ও পুণ্যার্থীদের ব্যাপক সমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে প্রস্তুতি শুরু হয়েছে।

দিগনগরের রাঘবেশ্বর শিব মন্দিরে শ্রাবণী মেলা ঘিরে প্রশাসনের প্রস্তুতি
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: শ্রাবণ মাস উপলক্ষ্যে কৃষ্ণনগর ১ ব্লকের  ঐতিহাসিক দিগনগর রাঘবেশ্বর শিব মন্দিরে ভক্ত ও পুণ্যার্থীদের ব্যাপক সমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। হাজার হাজার ভক্ত যাতে নিরাপদ, সুশৃঙ্খলভাবে  শিবলিঙ্গে জল অভিষেক করতে পারেন, সেই লক্ষ্যেই বৃহস্পতিবার মন্দির চত্বরে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বিশেষ পরিদর্শন করেন। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক সাধন ঘোষ,  কৃষ্ণনগর ১ নম্বরের বিডিও এবং কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক। তাঁরা মন্দির চত্বর, মন্দিরের প্রবেশ ও বাহির পথ, পুণ্যার্থীদের চলাচলের ব্যবস্থা সহ একাধিক দিক খতিয়ে দেখেন। কোথাও কোনো ত্রুটি বা অসুবিধা যাতে না হয়, সে বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেন।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শ্রাবণী মেলায় প্রতিদিনই বহু দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত রাঘবেশ্বর শিবের দর্শন ও জলাভিষেক করতে আসেন। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও জরুরি পরিষেবার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলার জন্য মেডিকেল সেন্টার ও ফার্স্ট এইড ক্যাম্পের ব্যবস্থা থাকছে। এছাড়া মন্দির চত্বরে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার নিশ্চিত করার কথাও বলা হয়। ভক্তরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই সুশৃঙ্খল ভাবে জল অভিষেক করতে পারেন সে দিকটিও গুরুত্ব দেওয়া হয়েছে।
কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক সাধন ঘোষ বলেন,  আমি  জেলাশাসককে বলেছিলাম মেলাটি যাতে সুষ্ঠুভাবে করা যায় তার ব্যবস্থা নিতে। তিনি সেই ব্যবস্থা করেছেন। ভক্তদের জন্য সব ধরণের সুযোগ সুবিধা থাকছে।  রাঘবেশ্বর শিব মন্দিরে প্রশাসনের জোর প্রস্তুতি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ