Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেউচা পাচামির যক্ষ্মা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্যের জোগান দেবে প্রশাসন

দেউচা পাচামির যক্ষ্মা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্যের জোগান দেবে প্রশাসন
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: দেউচা পাচামির যক্ষ্মা রোগীদের এবার ফুড নিউট্রিশনের দায়িত্ব নিচ্ছে বীরভূম জেলা প্রশাসন। আগামী ১৩ মে জেলাশাসক বিধান রায়ের হাতে নিক্ষয় মিত্র সার্টিফিকেট তুলে দিতে চলছে স্বাস্থ্যদপ্তর। এই দেউচা পাচামিতেই রয়েছে জেলার পাথর শিল্পাঞ্চল। সেখানে আগামী দিনে তৈরি হচ্ছে কয়লাখনি শিল্প। তাই এলাকার মানুষের খনি প্রকল্পে পুনর্বাসনের পাশাপাশি এলাকার পাথর শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর রাখছে প্রশাসন। 

Advertisement

উল্লেখ্য, পাথর শিল্পাঞ্চল এলাকায় কর্মরত শ্রমিকরা বেশির ভাগ ক্ষেত্রেই পাথরের ধুলোর কারণে সিলিকোসিস এবং যক্ষ্মা রোগে আক্রান্ত হন। তাঁদের চিকিৎসার পাশাপাশি শারীরিক পুষ্টির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু তাঁদের যে পুষ্টিসমৃদ্ধ খাদ্যের প্রয়োজন, তা তাঁরা নিজেরা জোগাড় করতে পারে না। তাই সরকারিভাবে রোগীদের খাদ্যের পুষ্টির জন্য স্বহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার কাছে আর্থিক সাহায্যের মাধ্যমে খাদ্য জোগানের লক্ষ্যে নিক্ষয় মিত্র নামে একটি পদ্ধতি চালু করা হয়েছিল। সেই পদ্ধতিতে কেউ ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে মাসিক ন্যূনতম ৫০০ টাকার পুষ্টিকর খাদ্য যক্ষ্মা রোগীর হাতে তুলে দিতে পারবেন। এই পদ্ধতিতে একজন রোগীর ন্যূনতম ছয় মাসের খাদ্যের দায়িত্ব নিতে পারবেন কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা। 
মহম্মদ বাজার ব্লকের দেউচা-পাচামিতে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কয়লাখনি প্রকল্প। এই খনি প্রকল্পের মাধ্যমে এলাকার জমিদাতাদের মানবিক প্যাকেজের আওতায় সরকারি চাকরি, ক্ষতিপূরণ, পুনর্বাসন ইত্যাদি দিচ্ছে সরকার। পাশাপাশি খনি এলাকায় নতুন স্কুল, জাহের থান, রাস্তাঘাট, মহম্মদবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। সেই সঙ্গে এবার প্রশাসনের উদ্যোগে এই এলাকার যক্ষ্মারোগীদের স্বাস্থ্যের পুষ্টি জোগাতে বড় পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই পাথর শিল্পাঞ্চল এলাকার ৬৬ জন যক্ষ্মারোগীর পুষ্টির দায়িত্ব নেবে প্রশাসন। ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড থেকে প্রশাসনের উদ্যোগে ৬৬ জন যক্ষ্মারোগীকে পুষ্টিকর খাদ্য দেওয়া হবে। এর জন্য স্বাস্থ্যদপ্তর জেলাশাসক বিধান রায়ের হাতে নিক্ষয় মিত্র শংসাপত্র তুলে দিতে চলছে বলে জানা গিয়েছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, দেউচা-পাচামি এলাকায় যক্ষ্মারোগী অনেকেই রয়েছেন, মাসিক আয় অনুযায়ী যাঁদের পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই। তাই তাঁদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ