Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় দখলদার উচ্ছেদে তৎপরতা প্রশাসনের, ব্যবসায়ী মহলে আতঙ্ক

রেল নয়। এবার উচ্ছেদে নামল রা‌জ্য প্রশাসন। বুধবার আচমকা হুগলির জেলাসদর চুঁচুড়ার বিরাট এলাকাজুড়ে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে।

চুঁচুড়ায় দখলদার উচ্ছেদে তৎপরতা প্রশাসনের, ব্যবসায়ী মহলে আতঙ্ক
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রেল নয়। এবার উচ্ছেদে নামল রা‌জ্য প্রশাসন। বুধবার আচমকা হুগলির জেলাসদর চুঁচুড়ার বিরাট এলাকাজুড়ে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। মূলত, চুঁচুড়ার ঘড়িমোড় থেকে চুঁচুড়া ময়দান ও ময়দান অভিমুখী রাস্তার দু’পাশ থেকে অবৈধ দখলদারদের সরাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে পুলিশ ও প্রশাসনের একটি দল সমস্ত দখলদারদের দ্রুত সরে যাওয়ার কথা জানিয়ে প্রচার করে। ওই এলাকায় প্রায় শতাধিক দোকান রয়েছে। পুজোর মুখে প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এনিয়ে ব্যবসায়ীদের একাংশ স্থানীয় বিজেপি বিধায়ক সুবীর নাগের সঙ্গে দেখা করে। যদিও কোনো আশ্বাস মেলেনি বলেই দাবি করেছেন ওই ব্যবসায়ীরা। তবে প্রশাসনের দাবি, ঘড়িমোড় থেকে বেরিয়ে যাওয়া যাবতীয় রাস্তা ব্যস্ত ও জনপ্রিয়। সেখানে অবৈধ দখলের জেরে যানজট তৈরি হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতেই ময়দানে নেমেছে পূর্তদপ্তর। বিধায়ক সুবীর নাগ বলেন, গোটা বিষয়টি প্রশাসন দেখছে। শহরকে যানজট মুক্ত করা প্রয়োজন। এদিন ব্যবসায়ীদের একাংশের কথায়, শুধু উচ্ছেদ হবে, নাকি সরকার পুনর্বাসনের ব্যবস্থা করবে, তা স্পষ্ট করা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ