Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

একাধিক ক্লাবে তালা প্রশাসনের

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম দখলদারি থেকে মুক্তি পাবে, ২৪ ঘণ্টা আগে বলেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার সকালেই ক্রীড়া পর্ষদের কর্তাদের সঙ্গে স্টেডিয়ামে হাজির প্রচুর পুলিশ।

একাধিক ক্লাবে তালা প্রশাসনের
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্র সরোবর স্টেডিয়াম দখলদারি থেকে মুক্তি পাবে, ২৪ ঘণ্টা আগে বলেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার সকালেই ক্রীড়া পর্ষদের কর্তাদের সঙ্গে স্টেডিয়ামে হাজির প্রচুর পুলিশ। স্টেডিয়াম বন্ধ করে একের পর এক ক্লাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কালীঘাট স্পোর্টস লাভার্স, সাদার্ন সমিতি, কালীঘাট মিলন সংঘ সহ একাধিক ক্লাবে সরঞ্জামও বাইরে পড়ে থাকতে দেখা যায়। এরমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের ক্লাবও রয়েছে। বাদ পড়েনি অ্যাভিনিউ সম্মিলনীও। বিশ্বজিৎ ভট্টচার্য সহ বহু প্রাক্তন ফুটবলারের আঁতুরঘর এই ক্লাব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেশ চিন্তায় কর্তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ