Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আদালতের ভবন উদ্বোধন

ইসলামপুর মহকুমার ফাস্ট ট্র্যাক ফার্স্ট ও সেকেন্ড আদালতের ভবন উদ্বোধন। বুধবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ভার্চুয়ালি ভবনগুলির উদ্বোধন করেন।

আদালতের ভবন উদ্বোধন
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর মহকুমার ফাস্ট ট্র্যাক ফার্স্ট ও সেকেন্ড আদালতের ভবন উদ্বোধন। বুধবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ভার্চুয়ালি ভবনগুলির উদ্বোধন করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামপুরে উপস্থিত ছিলেন জেলার মুখ্য দায়রা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী, ইসলামপুর মহকুমা আদালতের অন্যান্য বিচারক, আইনজীবী, মন্ত্রী গোলাম রব্বানি, রায়গঞ্জ রেঞ্জের পুলিসের ডিআইজি সুধীর নীলকান্তম, ইসলামপুর পুলিস জেলার সুপার জবি থমাস, মহকুমা শাসক প্রিয়া যাদব প্রমুখ। 
Advertisement
কয়েক বছর আগে ইসলামপুর মহকুমা অদালতের একটি বৃহৎ ভবন নির্মাণ হয়েছে। ওই ভবনে এতদিন এসিজিএম কোর্ট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ওয়ান ও টু - এই তিনটি আদালত চলছিল। ফাস্ট ট্র্যাক ফার্স্ট ও সেকেন্ড কোর্ট দুটি মহকুমা শাসকের অফিস ক্যাম্পাসে ছিল। এবার ওই দুটিকেও মূল ভবনে নিয়ে আসা হল।
ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ ওরফে ববি বলেন, আদালতের বিল্ডিংয়ের জন্য আমরা আবেদন করেছিলাম। তা হয়েছে। আদালত বিল্ডিংয়ে একটি বার লাইব্রেরি, আইনজীবীদের জন্য বসার জায়গা, সুলভ শৌচালয় সহ একাধিক দাবি আমাদের আছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ