Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সমস্যায় আদিত্যর প্রযোজনা সংস্থা

বিনা অনুমতি ড্রোন ওড়ানোর অভিযোগ উঠেছিল আগেই। এবার আরও সমস্যায় আদিত্য ধরের প্রযোজনা সংস্থা। ‘ধুরন্ধর ২’ ছবির বেশ কিছু দৃশ্যের শ্যুটিং চলছে এখন।

সমস্যায় আদিত্যর প্রযোজনা সংস্থা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিনা অনুমতি ড্রোন ওড়ানোর অভিযোগ উঠেছিল আগেই। এবার আরও সমস্যায় আদিত্য ধরের প্রযোজনা সংস্থা। ‘ধুরন্ধর ২’ ছবির বেশ কিছু দৃশ্যের শ্যুটিং চলছে এখন। সেই শ্যুটিং চলাকালীনই বারবার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে আদিত্যর সংস্থার বিরুদ্ধে। এবার ওই সংস্থাকে ‘কালো তালিকা’ ভুক্ত করার দাবি জানিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। কী কী অভিযোগ রয়েছে? জানা গিয়েছে, ৩০ জানুয়ারি থেকে মুম্বইয়ের ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর ২’-এর শ্যুটিং চলছিল। পাকিস্তানের একটি শহরের অনুকরণে এই জায়গাটি সাজানো হয়েছিল। বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকদের অভিযোগ, অবৈধভাবে ড্রোন ওড়ানোর পাশাপাশি আদিত্যর সংস্থা পুরসভাকে না জানিয়ে বারবার শ্যুটিংয়ের জায়াগা পরিবর্তন করা হচ্ছিল। রান্নার জন্য বিনা অনুমতিতে সেটে গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগ ওঠে। বিএমসির একটি ওয়ার্ডের আধিকারিকরা ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনারকে চিঠি লিখেছেন। তাঁর দাবি, অতি সত্ত্বর ওই সংস্থাকে ‘কালো তালিকা’ ভুক্ত করা হোক। সম্ভবত ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে আদিত্যকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ