Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আইনের পথে আদিত্য

আইনের পথে হাঁটতে চলেছেন পরিচালক আদিত্য ধর। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটি হুবহু নকল করে তৈরি— সম্প্রতি এই অভিযোগে হইচই ইন্ডাস্ট্রিতে

আইনের পথে আদিত্য
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 আইনের পথে হাঁটতে চলেছেন পরিচালক আদিত্য ধর। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটি হুবহু নকল করে তৈরি— সম্প্রতি এই অভিযোগে হইচই ইন্ডাস্ট্রিতে। পরিচালক সন্তোষ কুমারের দাবি, তাঁর সিনেমার চিত্রনাট্য চুরি করে নাকি ‘ধুরন্ধর’ তৈরি করেছেন আদিত্য। তাঁর তৈরি ‘ডি সাহেব’ ছবিটির গল্প ও ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলের গল্প নাকি হুবহু এক। এই অভিযোগে পালটা জবাব দিয়েছেন আদিত্য নিজেও। তাঁর দাবি, সিক্যুয়েলের গল্প ২০২৩ সালের সেপ্টেম্বরেই জমা পড়েছিল স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশনে। এদিকে, ‘ডি সাহেব’ ছবির গল্প জমা পড়ে ওই বছর নভেম্বরে। ফলে কীভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আদিত্য। পাশাপাশি আইনের পথে হেঁটেছেন তিনি। ইতিমধ্যে পরিচালক সন্তোষকে আইনি নোটিস পাঠানো হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ