• নতুন সিরিজে কাজ করবেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। বিপরীতে অভিনেতা বরুণ শোভতি। ‘অসুর’, ‘খোহরা’ সিরিজে বরুণের অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকমহলে। এবার অদিতির সঙ্গে কাজ করবেন তিনি। পরিচালকের নামেও রয়েছে চমক। শোনা যাচ্ছে, সিরিজটি পরিচালনা করবেন কঙ্কনা সেনশর্মা। এটিই কঙ্কনা পরিচালিত প্রথম সিরিজ। দীর্ঘদিন ধরে এর পরিকল্পনা করছিলেন কঙ্কনা। অবশেষে চূড়ান্ত হয়েছে মুখ্য চরিত্রের কাস্টিং। আমাজন প্রাইমের এই সিরিজের শ্যুটিং শুরু হবে শীঘ্রই। উল্লেখ্য, এরপর ‘অ্যাকিউসড’ নামের একটি ছবিতে অভিনয় করবেন কঙ্কনা। তাঁর সঙ্গে রয়েছেন ‘লাপাতা লেডিজ’ খ্যাত প্রতিভা রত্না। অন্যদিকে, অদিতিকে দেখা যাবে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি গল্পে।



