Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রথযাত্রায় অতিরিক্ত ১৫০০ পুলিস শহরে

রথযাত্রা উপলক্ষে কলকাতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করল লালবাজার। রাস্তায় আইনশৃঙ্খলা ও যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন বাড়তি দেড় হাজার পুলিসকর্মী। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইনসপেক্টর পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে নিরাপত্তা আটোসাটো রাখবেন উর্দিধারীরা।

রথযাত্রায় অতিরিক্ত ১৫০০ পুলিস শহরে
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রা উপলক্ষে কলকাতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করল লালবাজার। রাস্তায় আইনশৃঙ্খলা ও যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন বাড়তি দেড় হাজার পুলিসকর্মী। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইনসপেক্টর পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে নিরাপত্তা আটোসাটো রাখবেন উর্দিধারীরা। লালবাজার সূত্রের খবর, রথযাত্রা উপলক্ষে ইসকন, উল্টোডাঙা, রামমন্দির, ক্রিস্টোফার রোড সহ ৫-৬টি জায়গা থেকে বড় শোভাযাত্রা বের হবে। প্রতিটিতে ১০০০-এরও বেশি মানুষের সমাগম হবে। এছাড়া ছোট ও মাঝারি মিলিয়ে ১৫০টিরও বেশি রথের শোভাযাত্রা বের হতে পারে। প্রতিটি বড় শোভাযাত্রার নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদারা আধিকারিক। গোয়েন্দা বিভাগের অফিসাররা সাদা পোশাকে ভিড়ের মধ্যে নজরদারি চালাবেন। লালবাজারে এক কর্তা জানান, ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে‌। থাকবে কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান ও মোটরবাইক। শহরের প্রতিটি ঘাটে নজরদারি চালাবে রিভার ট্রাফিক পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ