Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আদিবাসীর জমি দখলে অভিযুক্ত শাসকদলের অঞ্চল সভাপতি

আদিবাসীর জমি দখলে অভিযুক্ত শাসকদলের অঞ্চল সভাপতি
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক আদিবাসীর কৃষিজমি দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। সদাইপুর থানার ভুরকুনা পঞ্চায়েতের মুড়ামাঠ গ্রামে এঘটনা ঘটেছে। ওই গ্রামবাসী জেলা পরিষদের সভাধিপতির কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
Advertisement
মুড়ামাঠ গ্রামের বাসিন্দা লাল্টু কোরার অভিযোগ, তাঁর একটি পাট্টার জমি রয়েছে। প্রায় ৩২ শতক জমি চাষাবাদ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন আগে সেই জমিটি তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বিনয় চৌবে পাঁচিল দিয়ে ঘিরে নিজের দখলে নেয়। লাল্টুবাবু বলেন, সরকারিভাবে এই পাট্টা জমি আমার নামে রয়েছে। কিন্তু বিনয় চৌবে গায়ের জোরে ও পুলিসের ভয় দেখিয়ে আমার জমি দখল করে নিয়েছে। পুরো জমিটি পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছে।  
সম্পর্কিত সংবাদ