নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন উপলক্ষ্যে আদিবাসীদের নিয়ে সভা করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার শালবনীর কাশীজোড়া গ্রাম পঞ্চায়েতের বুর্জু এলাকায় ওই সভায় আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ শামিল হয়। রাজ্য সরকার পিছিয়ে পড়া আদিবাসীদের জন্য কী কী কাজ করছে, তা তুলে ধরে তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক দীনেন রায় ও জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ শান্তি টুডু প্রমুখ। তৃণমূল প্রার্থী এলাকার একটি জাহের থানে পুজো দেন।



