নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শুক্রবার কোচবিহার জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হল। চিলকিরহাটে কান্তেশ্বরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের সূচনা হয়। ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। তথ্যসংস্কৃতি দপ্তরের আয়োজনে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।



